←
টুনটুনির বইপিঁপড়ে আর পিঁপড়ীর কথা

টুনটুনির বই

পিঁপড়ে আর পিঁপড়ীর কথা

এক পিঁপড়ে, আর তার পিঁপড়ী ছিল। পিঁপড়ী বললে, ‘পিঁপড়ে আমি বাপের বাড়ি যাব, নৌকো নিয়ে এস।’ পিঁপড়ে একটি ধানের খোসা ভাসিয়ে নিয়ে এল। পিঁপড়ী তা দেখে বললে, ‘কি সুন্দর নৌকো! এস পিঁপড়ে, আমাকে বাপের বাড়ি নিয়ে চল।’ পিঁপড়ে আর পিঁপড়ী ধানের খোসার ‘পিঁপড়ী, আমিও ঠেলি, তুমিও ঠেল!’ নৌকোয় উঠে বসে, নৌকো ছেড়ে দিল। খানিক দূরে গিয়ে সেই নৌকো চড়ায় আটকে গেল! তখন পিঁপড়ে বললে, ‘পিঁপড়ী, আমিও ঠেলি, তুমিও ঠেল!’

আমার কথাও ফুরিয়ে গেল!

সমাপ্ত

End of story 27

সমাপ্ত

Back to the shelf

Tap the right edge or press → to turn the page · ♫ pauses the music